
সিরাজদিখানে গরু চুরির অভিযোগে ২ জন গ্রেফতার
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গরু চুরির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সিরাজদিখানের কুচিয়ামোড়া গ্রামের কসাই সোহেল (৩৭) এবং শ্রীনগর থানার বাসাইল গ্রামের মকবুল (৪৫)।
ভুক্তভোগী শুসংকর মন্ডলের অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় সিরাজদিখান সার্কেলের এএসপি জনাব মোঃ আনোয়ার পারভেজ ও অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল হান্নানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার আশ্রয়ণ প্রকল্পের একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে আসামিদের কাছ থেকে গরুর চারটি পা, নগদ ৫৬৭৫ টাকা এবং নেশা করার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।