
দিনাজপুর প্রতিনিধিঃ জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমে এখন সারাদেশের মতো আপনার এলাকার দিনাজপুরের বীরগঞ্জে লিচু বাগানগুলোতে চলছে পাকা ও রসালো লিচু ভাঙা বা সংগ্রহের মহাব্যস্ততা। গাছ থেকে থোকায় থোকায় লাল টসটসে লিচু পেড়ে তা বাছাই, ওজন করা এবং বাজারে পাঠানোর কাজে বাগানমালিক ও শ্রমিকরা দিনরাত কাজ করছেন। চলছে বাগানে বাগানে এখন উৎসবমুখর পরিবেশ।

ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও বাগান মালিকরা। উপজেলার পাল্টাপুর, নিজপাড়া, শিবরামপুর, সাতোর, মোহনপুর ও ভোগনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিচুর বাগানগুলোতে এখন পুরোদমে চলছে লিচু সংগ্রহ।
কাজল গ্রামের লিচু চাষী মো হযরত আলী প্রতিবেদককে জানান,চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন ভালো হয়েছে। বিশেষ করে বোম্বাই ও মাদ্রাজি জাতের লিচুর চাহিদা বেশি থাকায় বাজারে ২২০০ টাকা করো হাজার বিক্রি করতেছি ভালো দাম পাওয়া যাচ্ছে। তবে কিছু এলাকায় অতিরিক্ত গরমের কারণে লিচু ঝরে পড়ার আশঙ্কাও রয়েছে বলে জানান তারা।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি অফিসার মো: শরিফুল ইসলাম বলেন, বীরগঞ্জে আবহাওয়া লিচুর জন্য উপযোগী হওয়ায় প্রতিবছরই এখানে চাষ বাড়ছে। এ বছর ১৭১ হেক্টর জমিতে ৩৪৫টি লিচু বাগান রয়েছে। কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।’