1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে জমি নামজারী নিয়ে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 40;

সিরাজদিখানে নামজারী নিয়ে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি নামজারী (মিউটেশন) প্রক্রিয়ায় অনিয়ম ও একপেশে সিদ্ধান্তের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ হামিদ আহমেদ। শনিবার (২৩ মে) সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে হামিদ আহমেদ জানান, তিনি বালুচর মৌজায় সাব-কবলা রেজিস্ট্রিকৃত দুইটি দলিলের মাধ্যমে ৩৭ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। পরবর্তীতে জমির নামজারী করতে গেলে ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা তাকে জানান, তার ক্রয়কৃত দাগে পর্যাপ্ত জমি খালি নেই। কারণ হিসেবে কিছু ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত জমি নামজারী করে নিয়েছেন বলে উল্লেখ করা হয়।
এ ঘটনায় তিনি সহকারী কমিশনার (ভূমি), সিরাজদিখান বরাবরে একটি মিস কেস (নং- ৬৪/২০২৫) দায়ের করেন। মামলাটি ৮১১৪, ২৬১৫ ও ২০৫৬ নং নামজারী খতিয়ানের বিরুদ্ধে ছিল।
তিনি অভিযোগ করেন, মামলার তদন্ত প্রতিবেদন গোপন রেখে একতরফাভাবে ২৬১৫ ও ২০৫৬ নং নামজারী বাতিল করা হলেও রহস্যজনকভাবে ৮১১৪ নং নামজারী বহাল রাখা হয়। তদন্ত প্রতিবেদনের বিষয়ে তাকে অবগত করা হয়নি বলেও দাবি করেন তিনি।

হামিদ আহমেদ আরও বলেন, বাদী হিসেবে তদন্ত প্রতিবেদন দেখার অধিকার থাকা সত্ত্বেও আমাকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। আমি নিরপেক্ষ তদন্তের জন্য লিখিত আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি।

তিনি অভিযোগ করেন, সহকারী কমিশনার (ভূমি) প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে একতরফা আদেশ প্রদান করেছেন, যা তার প্রতি চরম অবিচার।
সংবাদ সম্মেলনে তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park