1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

হেরোইনসহ সিরাজদিখানের বেজ্রেরহাটি থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১৬ বার পঠিত

হেরোইনসহ সিরাজদিখানের বেজ্রেরহাটি থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার
​সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৩ পুড়িয়া হেরোইনসহ মোঃ নূর ইসলাম ওরফে জহিরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
​গত রবিবার (২১ জুন) রাত ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পূর্ব বেজ্রেরহাটি (ইমামগঞ্জ) এলাকার ইটের রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূর ইসলাম ওই গ্রামের মৃত চান মিয়া হাওলাদারের ছেলে।
​পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে সিরাজদিখান থানার এসআই রুবেল শিকদার সঙ্গীয় ফোর্সসহ পূর্ব বেজ্রেরহাটি সাকিনস্থ নূর ইসলামের ঘরের পেছনের রাস্তা থেকে তাকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৩ পুড়িয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।
​সিরাজদিখান থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park