1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার বংশবিস্তার রোধে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতা মুলোক লিফট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন, সহ-সভাপতি জমিরুল হল, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোরসালিন রহমান, সদস্য প্রানতোষ দেবনাথ, আমিনুল ইসলাম লিপু, রানা, আরাফাত রহমান প্রমুখ।

লিফলেটের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, ড্রাম, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন ব্যবহৃত কন্টেইনারে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই এসব স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া মশার কামড় থেকে রক্ষা পেতে ঘুমানোর সময় মশারি ব্যবহার, বাইরে বের হলে শরীর ঢেকে রাখা পোশাক পরিধান এবং প্রয়োজন অনুযায়ী মশা নিরোধক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
প্রচারপত্রে ডেঙ্গুর বিভিন্ন উপসর্গের মধ্যে উচ্চ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে র‌্যাশ, পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা এবং অতিরিক্ত দুর্বলতার কথা উল্লেখ করা হয়।
ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ না খাওয়ার পরামর্শও দেওয়া হয়।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park