
মুন্সীগঞ্জে ‘শিল্পের বিকাশ এবং আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর উদ্যোগে ‘শিল্পের বিকাশ এবং আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মিরকাদিম পৌরসভার দরগাহ বাড়ি সংলগ্ন সানাই কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
আইবিডব্লিউএফ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সাবেক অডিট কমিটি চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ-এর জেনারেল সেক্রেটারি ও বায়োফার্মা গ্রুপের চেয়ারম্যান ডাঃ আনোয়ারুল আজিম, মুন্সীগঞ্জ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান ও আইবিডব্লিউএফ জেলা শাখার প্রধান উপদেষ্টা আ. জ. ম রুহুল কুদ্দুস, আইবিডব্লিউএফ ঢাকা সাউথ জোনের সভাপতি মোঃ জামাল হোসেন এবং মুন্সীগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ সহিদুল্লাহ খাঁন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আইবিডব্লিউএফ মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব মোঃ শাহজাহান, জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহমান এবং নির্বাহী সদস্য ইঞ্জিঃ দীয়া মোহাম্মদ।
মতবিনিময় সভায় বক্তারা দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধিতে স্থানীয় শিল্পের আধুনিকায়ন, ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি ও উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।