1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নড়াইলে ব্যাংকার ও ব্যবসায়ীদের সাথে এসপি মেহেদী হাসান’র মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৫০ বার পঠিত

নড়াইলে ব্যাংকার ও ব্যবসায়ীদের সাথে এসপি মেহেদী হাসান’র মতবিনিময়

উজ্জ্বল রায়, নড়াইল থেকে :
আসন্ন রমজান উপলক্ষ্যে ব্যাংকার ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন নড়াইল জেলা পুলিশ সুপাল মোহাঃ মেহেদী হাসান। (১০ ফেব্রুয়ারি) রবিবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সাধারণ জনগণ তাদের অর্জিত অর্থ ব্যাংকে গচ্ছিত রাখেন এবং প্রয়োজনে উত্তোলন করে থাকেন। এক ব্যাংক হতে অন্য ব্যাংকে টাকা স্থানান্তর করার সময় অবশ্যই পুলিশকে ইনফর্ম করবেন। আপনারা টাকা লেনদেনের সময় সতর্ক দৃষ্টি রাখবেন। বিশেষ করে জাল টাকা শনাক্তকরণে সচেতনতা অবলম্বন করতে হবে।” এছাড়া ব্যাংকের ভিতর ও তার আশেপাশের সিসি ক্যামেরাগুলো সচল রেখে ভিডিও ফুটেজ সংরক্ষণ করার জন্য তিনি বিশেষ তাগিদ দেন। পুলিশ সুপার ব্যাংকের মোটরসাইকেল পার্কিং এলাকা সিসি ক্যামেরার আওতায় আনার জন্য বলেন। এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় বোরকা পরিহিত মহিলাদের মুখ উন্মুক্ত রেখে টাকা উত্তোলন করার বিষয়টি নিশ্চিত করার জন্য বলেন।

অপরদিকে পুলিশ সুপার নড়াইল শহরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল, স্বাভাবিক ও সহনশীল পর্যায়ে রাখার জন্য আহ্বান করেন। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি করছে নড়াইল জেলা পুলিশ। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে কেনা-কাটা করতে পারে এবং চুরি, ছিনতাই এর শিকার না হয় সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি হতে জনগণকে রক্ষা করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য কিছু রুটে ডাইভারশন করা হয়েছে। বেশি টাকার ট্রানজেকশন করার সময় তিনি ব্যবসায়ীদের পুলিশকে অবহিত করতে বলেন। তিনি যেকোন সমস্যায় জেলার কন্ট্রোল রুমের হটলাইন ০১৩২০-১৪৭০৯৮ এবং ০১৩২০-১৪৭০৯৯ কল করার জন্য আহ্বান করেন।
এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখা; মীর শরিফুল হক, ডিআইও-০১, জেলা বিশেষ শাখা নড়াইলসহ জেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তাগণ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park