1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি ২০২৫ উদযাপন 

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

মোহাম্মদ জাকির লস্কর:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, নিমতলা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়। ২৪ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় শাখা প্রাঙ্গণে উক্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ হাবিবুর রহমান, (সি ডি সি এস)। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণ জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন। তিনি বলেন, ১৯৮৩ সাল থেকে ইসলামী ব্যাংক এদেশের গণমানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে আসছে। এছাড়া গ্রামীণ মানুষের জীবনমান উন্নতির লক্ষে ১৯৯৫ সাল থেকে পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইসলামী ব্যাংক বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। কেন্দ্র লিডারগণ হলেন আমাদের এই সেবামূলক কাজের সাথী ও সহযোগী, আপনাদের নেতৃত্বে পল্লী উন্নয়ন প্রকল্পের কাজ বৃদ্ধি করে সিরাজদিখান উপজেলার ঘরে ঘরে আমাদের এই কল্যাণমূলক কাজ পৌঁছে দিয়ে উন্নত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যবো। তাহলেই এগিয়ে যাবে ইসলামী ব্যাংক, এগিয়ে যাবে বাংলাদেশ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মোহসিন উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, ভেটেনারি সার্জন ডাক্তার মোঃ আফজাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও নিমতলা শাখার ম্যানেজার অপারেশন সাইফুল আজম।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park