
উত্তর তাজপুরে সিরাজদিখান থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৭ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় উত্তর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের পরিচয়
* চঞ্চল শেখ (৩৪), পিতা: বাবুল শেখ, মাতা: শামসুন্নাহার, সাং: উত্তর তাজপুর।
* আফসার শেখ (২৭), পিতা: মৃত রাজ্জাক শেখ, মাতা: মমতা শেখ, সাং: উত্তর তাজপুর।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।