1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে ভগ্নীপতি ও শ্যালকের সংঘর্ষে নারীসহ আহত ৩, টেটা দিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৫০ বার পঠিত

​নিজস্ব প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ফৈনপুর গ্রামে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে ভগ্নীপতি ও শ্যালকের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ১ অক্টোবর বৃহস্পতিবার ২০২৬ সকাল ৮টার দিকে এই সংঘর্ষে টেটার আঘাতে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আলেপ (পিতা: বারেক), সিফাত (পিতা: আলেপ) এবং সুরমা টেটা ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। এ সময় হামলায় মোকলেছ ও সাহারা গুরুতর আহত হন। এছাড়া রাসেল নামের আরেকজন লাঠির আঘাতে নীলাফুলা জখম করেন।
​আহত সাহারা গণমাধ্যমকে বলেন, “ঘটনার সময় আমরা ঘরের ভেতরে ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই আসামিরা জোরপূর্বক ঘরের ভেতরে প্রবেশ করে আমাদের ওপর হামলা চালায় ও আঘাত করে। সেসময় আলেপ আমার ঘর থেকে ৫ লক্ষ টাকা এবং ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।”
​ঘটনার পর ভুক্তভোগীরা শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ডিউটি অফিসারকে বিষয়টি অবহিত করেন। পাশাপাশি স্থানীয় ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুলকে ঘটনাটি জানিয়ে আহত ভিকটিমদের দেখানো হয়।
​বর্তমানে আহতদের উন্নত চিকিৎসার জন্য ইছাপুরা সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
​এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park