
গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সিরাজদিখানে শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
‘৩৬ শে জুলাই’ (স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন) উপলক্ষে কেন্দ্রঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রমিকদের অংশ গ্রহণে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে সংগঠিত গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ‘জুলাই যোদ্ধাদের’ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সিরাজদিখান উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) সকালে সিরাজদিখানের ডানিয়াপাড়ায় সিরাজদিখান উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন পেশার সর্বস্তরের শ্রমিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রতিবাদী সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা বিগত সরকারের সময়ের সকল অন্যায়, দুর্নীতি, গুম-খুন এবং জুলাই আন্দোলনে শ্রমিক ও শিক্ষার্থীদের ওপর চালানো গণহত্যার তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা সভাপতি জনাব মোহাম্মদ খিদির আঃ ছালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
মজিবুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মুন্সীগঞ্জ জেলা।
মোঃ হামিদুল্লাহ, সাধারণ সম্পাদক, সিরাজদিখান উপজেলা শাখা।
এছাড়া সমাবেশ ও আলোচনা সভায় সিরাজদিখান উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।