1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

লং মার্চকে স্বাগত জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের বিলবোর্ড স্থাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

লং মার্চকে স্বাগত জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের বিলবোর্ড স্থাপন
​স্টাফ রিপোর্টার / নিজস্ব প্রতিবেদক:
লং মার্চের গাড়ি বহরকে রাজকীয় ও বর্ণাঢ্য অভ্যর্থনা জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যানার ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তোরণ নির্মাণ ও বিলবোর্ড স্থাপনের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর আ.জ.ম রুহুল কুদ্দুস ও জেলা সেক্রেটারি এ.কে.এম ফখরুদ্দীন রাজী।
​পরিদর্শনকালে জেলা আমীর আ.জ.ম রুহুল কুদ্দুস বলেন, লং মার্চের এই কাফেলা দেশ ও জাতির জন্য এক যুগান্তকারী বার্তা নিয়ে এগিয়ে চলেছে। মুন্সীগঞ্জের মাটি থেকে এই কাফেলাকে সর্বাত্মকভাবে স্বাগত জানাতে জেলা জামায়াত ও সহযোগী সংগঠনের সর্বস্তরের জনশক্তি প্রস্তুত রয়েছে। শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে মহাসড়কের অংশটুকু মুখরিত রাখতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
​এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, স্থানীয় থানা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বিলবোর্ড স্থাপন তদারকির পাশাপাশি লং মার্চ সফল করতে মহাসড়কে কর্মীদের প্রস্তুতি ও দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park