1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

টঙ্গীবাড়িতে বিএনপি’র দলীয় ব্যানার টানাতে ভবনের উপরে উঠে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

টঙ্গীবাড়িতে বিএনপি’র দলীয় ব্যানার টানাতে ভবনের উপরে উঠে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

টঙ্গীবাড়ি(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:-
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিএনপি দলীয় একটি ব্যানার টানাতে ভবনের উপরে উঠে টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই ইউনিয়নের বসাউল্লা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফয়সাল বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় ব্যানার টানাতে একটি ভবনের উপরে উঠে। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে গুরুতরভাবে দগ্ধ হন ফয়সাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের উপরে ব্যানার লাগানোর সময় বিদুৎ স্পর্শ হলে ওর যেখানে বিদুৎ লেগেছে সে স্থানটি পুড়ে সাদা হয়ে যায়। ওর সাথে আরো লোকজন ছিলো। তারা ওকে বিদ্যুতের তার হতে ছাড়িয়ে উপরে ধরে বসে থাকে যাতে নিচে না পরে যায়। পরে নিচ থেকে আরো কিছু লোকজন গিয়ে ওকে ছাদের উপর হতে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোসনা করে।

নিহতের মামা দ্বীন ইসলাম বলেন,কারেন্টে শখ খাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি, ভাগ্নে আর বেঁচে নেই।

এ বিষয়ে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী নান্টু মাদবর বলেন, “আজ ফজুশাহ বাজারে আমাদের একটি শাখা অফিস উদ্বোধনের কথা ছিল। শুনেছি সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না বা কে ব্যানার টানাচ্ছিল, তা নিশ্চিত আমি নই।

এ ঘটনায় টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park