1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিয়াদ মোল্লা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত

সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিয়াদ মোল্লা
​ত্যাগ, সাহস ও সাংগঠনিক দক্ষতায় তৃণমূলের আস্থার প্রতীক
​বিশ্বজিৎ সরকার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
​মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ছাত্রদলের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ ছাত্রনেতা রিয়াদ মোল্লা। দীর্ঘদিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, সংগঠনের প্রতি নিষ্ঠা, নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দুঃসময়ে দলের পাশে থাকার কারণে তিনি তৃণমূল নেতাকর্মীদের কাছে আস্থার এক চেনা মুখ হয়ে উঠেছেন।
​সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিয়াদ মোল্লা রাজনৈতিক জীবনের শুরু থেকেই ছাত্রদলের আদর্শ বুকে ধারণ করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে আসছেন। ইতিপূর্বে সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং মাঠপর্যায়ে ছাত্রদলের ভিত্তি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
​স্থানীয় নেতাকর্মীরা জানান, নানা রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও বাধা সত্ত্বেও রিয়াদ মোল্লা কখনো রাজপথ ছাড়েননি। দলীয় যেকোনো কর্মসূচি ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
​দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি প্রথম রাজনৈতিক মামলার মুখোমুখি হন। পরবর্তীতে ২০২২ সালেও তিনি রাজনৈতিক মামলার শিকার হন। এমনকি ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে-পরে রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় তিনি গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। নেতাকর্মীদের মতে, এসব ত্যাগ ও প্রতিকূলতার মধ্য দিয়েই রিয়াদ মোল্লা একজন পরীক্ষিত ও সাহসী ছাত্রনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
​তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, একজন প্রকৃত নেতা শুধু পদ-পদবিতে নয়, বরং ত্যাগ, সততা, সাহস ও কর্মীদের বিপদে-আপদে পাশে থাকার মধ্য দিয়েই গড়ে ওঠেন। সেই জায়গা থেকে রিয়াদ মোল্লা ধীরে ধীরে সিরাজদিখান উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ভালোবাসা ও বিশ্বাসের স্থানটি অর্জন করেছেন।
​এ বিষয়ে এক ছাত্রদল কর্মী বলেন, “দলের কঠিন সময়ে যিনি মাঠে ছিলেন, কর্মীদের আগলে রেখেছেন এবং নেতৃত্ব দিয়েছেন, আগামী দিনে আমরা এমন পরীক্ষিত ব্যক্তিকেই নেতৃত্বে দেখতে চাই।”
​আরেক কর্মী বলেন, “রিয়াদ ভাই সবসময় আমাদের খোঁজখবর রাখেন। তিনি শুধু নেতাই নন, কর্মীদের একজন প্রকৃত অভিভাবক ও আপনজন হিসেবে পাশে থাকেন।”
​রাজনৈতিক বিশ্লেষক ও দলের জ্যেষ্ঠ নেতাদের মতে, আগামী দিনে সিরাজদিখান উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে এমন নেতৃত্ব প্রয়োজন—যিনি মাঠে সক্রিয়, সাংগঠনিকভাবে দক্ষ এবং তৃণমূলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সেই বিবেচনায় রিয়াদ মোল্লার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ত্যাগ তাকে সভাপতি পদপ্রার্থী হিসেবে বেশ সুবিধাজনক অবস্থানে রেখেছে।
​ত্যাগের রাজনীতি, সাহসী নেতৃত্ব ও সংগঠনের প্রতি অটুট আনুগত্যের কারণে বর্তমানে সিরাজদিখান উপজেলা ছাত্রদলের রাজনীতিতে অন্যতম শীর্ষ আলোচিত নাম তরুণ ছাত্রনেতা রিয়াদ মোল্লা।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park