1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ার ইউএনও অনিমেষ বিশ্বাস’র বদলি, রাতের আধারে ষ্টেশন ত্যাগ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৮১ বার পঠিত

নড়াইলের লোহাগড়ার ইউএনও অনিমেষ বিশ্বাস’র বদলি, রাতের আধারে ষ্টেশন ত্যাগ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাসকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব এর এক আদেশে তাকে লোহাগড়ার ইউএনও থেকে বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
সোমবার (১৮মার্চ) নড়াইল জেলা প্রশাসকের ছাড়পত্র পেয়ে ওই দিন রাতেই অনিমেষ বিশ্বাস পরিবার পরিজন নিয়ে লোহাগড়া থেকে সরকারী গাড়িতে করে ষ্টেশন ত্যাগ করেন।
উল্লেখ্য লোহাগড়ার ইউএনও অনিমেষ বিশ্বাসের অশ্লীল ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা আদায় ও দেহরক্ষী আটক শিরোনামে রাইজিংবিডিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশের জের ধরে তার এই বদলি হয়েছে বলে সূত্রে জানা গেছে।
গত ১৭ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক ব্যক্তি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নম্বরে হোয়াটস অ্যাপে কল করে বলে, একটি অশ্লীল এডাল্ট ভিডিও আছে তাদের কাছে। এর জন্য ১০ লাখ টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়া হবে বলে ভয় দেখায়। এভাবে একাধিকবার অজ্ঞাতনামা চাঁদাবাজরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার স্ত্রীর মুঠোফোনে দাবীকৃত টাকা না দিলে এবং এ কথা কাউকে জানালে হত্যার হুমকি দেয়। ভয়ে ইউএনওর স্ত্রী বিপাশা বিশ্বাস হুমকিদাতার ব্যাংক একাউন্টে বিভিন্ন সময় ১০ লক্ষ টাকা দেয়। এ সময় ইউএনওর দেহরক্ষী আনসার সদস্য আকাশ বিশ্বাস বলে, ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে ওই একাউন্টে দ্রুত টাকা পাঠানো যায়। এ কথায় আকাশের প্রতি সন্দেহ হয় বিপাশার। পরবর্তিতে চাঁদাবাজরা আরো ৩ লক্ষ টাকা দাবী করলে উপায়ান্ত না পেয়ে গত ১২ মার্চ ইউএনওর স্ত্রী বাদী হয়ে আকাশের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। লোহাগড়া থানা পুলিশ আকাশ বিশ্বাসকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park