1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নড়াইলে ফায়ার সার্ভিস জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর একটি অংশ-এসপি মেহেদী হাসান

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৫৮ বার পঠিত
নড়াইলে ফায়ার সার্ভিস জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর একটি অংশ-

নড়াইলে ফায়ার সার্ভিস জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর একটি অংশ-এসপি মেহেদী হাসান

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে ফায়ার সার্ভিস জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর একটি অংশ-এসপি মেহেদী হাসান।
নড়াইল জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে জেলা পুলিশ লাইনস্ মাঠে জরুরি মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল রপ্ত করার মহড়া অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ মহড়ায় নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান উপস্থিত ছিলেন। নড়াইল জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মাসুদ রানা প্রথমে পুলিশ সদস্যদের উদ্দেশে আগুন নেভানোর বিভিন্ন কলা-কৌশল বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে জনাব মাসুদ রানা ও তার টিম আগুন নিভানো, আগুনে আটকে পড়া ভিকটিমকে উদ্ধার পূর্বক প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত হাসপাতালে প্রেরণ, লিফটে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করার যন্ত্র, বিল্ডিং এর নিচে চাপা পড়লে উদ্ধার করার যন্ত্রসহ আধুনিক যন্ত্রাদি প্রদর্শন করেন। পরবর্তীতে পুলিশ সদস্যরা নিজ হাতে আগুন নেভানো কাজে অংশগ্রহণ করেন। জেলার সকল ইউনিটের পুলিশ সদস্যদের সাথে নিয়ে পুলিশ সুপার ফায়ার সার্ভিস টিম কর্তৃক প্রদর্শিত আগুন নেভানোর প্রতিটি মহড়া উপভোগ করেন। মহড়া শেষে পুলিশ সুপার বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ পুলিশের সাথে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করে মানুষের জীবন বাঁচায়। দেশের জন্য তাদের অবদান অসীম। সাম্প্রতিক সময়ে ঢাকায় বড় বড় দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্যদের আন্তরিকতায় অনেক মানুষ জীবন ফিরে পেয়েছে।রাস্তায় ফায়ার সার্ভিস গাড়ি দেখলে অবশ্যই তাদের আগে যাওয়ার সুযোগ দিতে হবে।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধান ও পুলিশ সদস্যরা  উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park