1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নড়াইলে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বিএনপির সভাপতি আলেক, সম্পাদক পলাশ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

নড়াইলে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বিএনপির সভাপতি আলেক, সম্পাদক পলাশ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি আলেক, সম্পাদক পলাশ
নড়াইলে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক পদে মোজাহিদুর রহমান পলাশ ও সাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু।
এর আগে, এদিন সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ শুরু হয় যা বিরতিহীন ভাবে চলে দুপুর আড়াইটা পর্যন্তু। সম্মেলনে ৭৮১ জন ভোটারের মধ্যে ৭৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত এই তিন জন খুব দ্রুত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন। সদর উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে তিনজন, ও সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, বিগত ২০০৮ সালে সম্মেলনের মাধ্যমে সর্বশেষ সদর উপজেলা বিএনপির কমিটি গঠিত হয়। এরপর ২০২১ সালের ১৮ মে সম্মেলন ছাড়াই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park