1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নড়াইলে সেই নারি কেলেঙ্কারির চিকিৎসক শশাঙ্ক ঘোষ চন্দ্রকে বদলি

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে সেই নারি কেলেঙ্কারির চিকিৎসক শশাঙ্ক ঘোষ চন্দ্রকে বদলি। নড়াইলের কালিয়া উপজেলার আলোচিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ককে রংপুরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বদলি করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
রোববার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে, পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর- রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
নড়াইল জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ডাক্তার শশাঙ্কচন্দ্র ঘোষের বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার অপসারণ দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এসময় চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ডাক্তার শশাঙ্ককে বদলির আহ্বান জানান প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে।
উল্লেখ্য, ডাক্তার শশাঙ্কচন্দ্র ঘোষের নারি কেলেঙ্কারি, অনিয়ম, দুর্নীতি, সরকারি টাকা আত্মসাৎ, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি, হাসপাতালের পুকুরের মাছ বিক্রির টাকা লোপাট, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের কাছে অর্থ দাবি নিয়ে গত ৬ তারিখে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, সিভিল সার্জনসহ বিভিন্ন দফতরে অভিযোগপত্র পেশ করেন কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া, কালিয়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক মোতালেব হোসেন, উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি।
অভিযোগের পেক্ষিতে বিভিন্ন অনলাইন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় এ নিয়ে খবর ছাপা হলে গত শুক্রবার সেই খবরকে ভুয়া ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সরকারি ছুটির দিনে নিজ কার্যালয়ে বসে সংবাদ সম্মেলন করেন ডাক্তার শশাঙ্কচন্দ্র ঘোষ।

পরবর্তীতে গত শনিবার কালিয়া উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে ডাক্তার অনিয়মের বিরুদ্ধে ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে কালিয়া উপজেলার কয়েক শত লোকজন।

সেই মানববন্ধনে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা খান লুৎফর রহমান, পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park