1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না: সিইসি

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আপনাদের নির্দেশনা দেবো, কিন্তু বেআইনি নির্দেশনা দেবো না। আমরা নির্দেশনা দেবো বিধি ও আইন মোতাবেক। কোনো দলের বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না।

শনিবার দুপুরে (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, দায়িত্ব গ্রহণের সময় আমরা পাঁচজন শপথ নিয়েছি। কিন্তু, আমরা কাজ করাই কাদের দিয়ে? আপনাদের দিয়ে। আপনারা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। এই শপথের দায়ভার আপনাদের দিয়ে দিলাম। আপনারা হাত উঠিয়ে তা গ্রহণ করেছেন।

 

 

সিইসি আরও বলেন, অনেকগুলো চ্যালেঞ্জ আমরা নিয়মিত সামাল দিচ্ছি। যা বাইরে থেকে আপনারা (নির্বাচন কর্মকর্তা) দেখেন না। সামাল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে কাজ করা খুব কঠিন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার ফুল কনফিডেন্স আছে নির্বাচন কমিশনের ওপর যে, আমরা একটি ভালো নির্বাচন করতে পারবো।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনকে যদি একটি যুদ্ধ ধরি, এই যুদ্ধের আপনারা যারা নির্বাচনি কর্মকর্তা, তারা সৈনিক। নির্বাচনে আপনাদের অনেক দায়িত্ব। একটি ভালো নির্বাচন আমাদের করতেই হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের বড় খেলোয়াড়। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন, জাতির জন্য একটি ভালো নির্বাচন প্রয়োজন। সবাই মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে।  For Inqulab 27.09..2025

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park