1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে জৈনসার প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদনঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ‘শতবর্ষে শত প্রাণ, এসো মিলি ঐক্যের বন্ধনে’ এই শ্লোগানে পালিত হলো প্রাচীন বিদ্যাপীঠ জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠান।

স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রু) সকাল হতে সন্ধ্যারাত পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে একে একে উপস্থিত হতে থাকে প্রবীণ ছাত্রছাত্রীরা। বিদ্যালয় প্রাঙ্গণ সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। এ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে যেন বাঁধভাঙ্গা আনন্দ আর উৎসবের সৃষ্টি হয়েছে সেখানে। বিশাল প্যান্ডেল জুড়ে চলে দিনভর বিভিন্ন ব্যাচের শৈশবের কথা, স্মৃতিচারণ, আলোচনা সভা, সংবর্ধনা। ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সেলফি আর ফটোসেশন। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠি বা প্রিয় বান্ধবীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক জাকারিয়া তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন গুণী শিক্ষার্থীরা। তাদের মধ্যে রয়েছেন রুপালি ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোঃ ইসমাঈল হোসেন শেখ, জাতীয় রাজস্ব বোর্ডের উপপরিচালক মোঃ রেজাউল করিম, মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর খুরশিদ আলমসহ ডাক্তার, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিবর্গ। সকলের স্মৃতিচারণে অনুষ্ঠান প্রাঙ্গণ আলোড়িত হয়ে ওঠে।

বিদ্যালয়টির শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘গৌরবের ১০০ বছর’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। উল্লেখ্য, বর্তমান জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ‘জৈনসার মাইনর স্কুল’ নামে প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২৫ সালে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park