1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

তাজপুর গ্রামের বেহাল রাস্তা সংস্কারে নিজ উদ্যোগে এগিয়ে এলেন মেম্বার পদপ্রার্থী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত
ইব্

মোঃ রুবেল বেপারী, সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা একটি গ্রামীণ রাস্তা সংস্কারে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিম। স্থানীয় মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে তিনি নিজে উপস্থিত থেকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাস্তার গর্ত ভরাট ও সংস্কারকাজ শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন সংস্কারের অভাবে তাজপুর গ্রামের ওই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ইজিবাইক, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়।
এমন পরিস্থিতিতে জনসাধারণের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেন মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিম। রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে বালু, সুরকি ও বালুভর্তি বস্তা দিয়ে গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে। তিনি নিজে উপস্থিত থেকে সংস্কারকাজে অংশ নেওয়ার পাশাপাশি কাজের তদারকিও করছেন।
স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই সাধারণ মানুষের চলাচলের সমস্যা সমাধানে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ উদ্যোগের ফলে আপাতত রাস্তাটি ব্যবহার করতে গিয়ে এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য রাস্তাটির টেকসই সংস্কার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় সড়কটি স্থায়ীভাবে মেরামত করা হলে গ্রামের মানুষের যাতায়াত আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park