
শুলপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত
মো: রুবেল বেপারী, নিজস্ব প্রতিবেদক:
আজ রবিবার (২৭ জুলাই) সিরাজদিখান উপজেলার শুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব ওহাব শেখ-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি (আহবায়ক কমিটি)-এর ১নং সদস্য এবং মুন্সীগঞ্জ-০১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
এছাড়াও, সিরাজদিখান ও কেয়াইন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষাজীবনের সাফল্যের জন্য সংবর্ধনা জানানো হয়। এটি শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জুগিয়েছে এবং তাদের ভবিষ্যতের পথচলায় উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।