1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী কামরুজ্জামান মৃধা কামরুল!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৯ বার পঠিত

 

মোহাম্মদ রোমান হাওলাদার

আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে অন্যান্য প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মৃধা (কামরুল)। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মৃধা (কামরুল) তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে অন্যতম একজন। তিনি ১৯৯৩ সাল থেকে ছাত্রলীগের সাথে সক্রিয় থাকার মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর ২০০৩ সাল থেকে পাটাভোট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়ীত্ব পালন করেন। ২০১৩ সাল থেকে শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করে আসছেন। রাজনীতির পাশাপাশি তিনি জণসেবামূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে আসছেন রাজনৈতিক জীবন শুরুর পর থেকেই। তরুণ, মেধাবী পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন রাজনৈতিক নেতা হিসেবে স্থানীয় ভাবে তার অবস্থান অনেকটাই শক্ত পোক্ত করেছেন কামরুজ্জামান মৃধা (কামরুল)। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক খেলাধুলা ও সমাজ সেবামূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে আসছেন তিনি । জানা যায়, উপজেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে পরিশ্রমী তরুণ, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ ও মেধাবী নেতৃত্ব হিসেবে কামরুজ্জামান মৃধা কামরুলের নিজস্ব স্বচ্ছ ব্যক্তি ইমেজসহ রাজনৈতিক অঙ্গনে তার সমমানের গুরুত্বও রয়েছে। এদিকে পরিশ্রমী, তরুন ও স্বচ্ছ ব্যক্তিত্ব সম্পন্ন কামরুজ্জামান মৃধা কামরুলকে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী করার উদ্যোগ সম্প্রতি দলীয় ভাবেও নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক জীবনে স্বচ্ছতার সাথে দায়ীত্ব পালনের কারণে কামরুজ্জামান মৃধা কামরুলের উপজেলা জুড়ে ব্যপক সামাজিক ও রাজনৈতিক পরিচিতিসহ অসংখ্য সমর্থক রয়েছে। এছাড়া সাংগঠনিক কর্মদক্ষতা ও কর্মী বান্ধব নেতা হওয়ার সুবাদে উপজেলা জুড়ে তার অসংখ্য নেতাকর্মীও রয়েছে।অন্যদিকে কামরুজ্জামান মৃধা কামরুল বিভিন্ন সভা সমাবেশে জনসাধারণের কাছে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে উপজেলার অবহেলিত জণসাধারনের জীবনের মান উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করবেন মর্মে অঙ্গিকার করে আসছেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার জনসাধারণের সেবা করা ছাড়া তাঁর ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক গণের অভিমত বিবেচনায় আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের ভীড়ে উপজেলার মানুষ পরিশ্রমী, তরুন মেধাবী স্বচ্ছ ব্যক্তিত্বের অধিকারী কামরুজ্জামান মৃধা কামরুলে নিশ্চিত ভাবেই বেছে নেবে মর্মে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park