
সিরাজদিখানে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে কার্ড বিতরণ
মোঃ রুবেল বেপারী, সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- নারায়ণগঞ্জ ০২৭)-এর উদ্যোগে শ্রমিক সদস্যদের মাঝে সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা সভাপতি খিদির আব্দুল সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজদিখান উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ কবির হুসাইন, মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুল হামিদুল্লাহ।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজদিখান উপজেলা শাখার প্রচার সম্পাদক মোঃ হৃদয় শেখসহ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার, কল্যাণ ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পরে শ্রমিক সদস্যদের মাঝে সদস্য কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে শ্রমিকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।