
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জানা গেছে, সম্প্রতি নদীভাঙনের কবলে পড়ে বড়বর্তা গ্রামের বাসিন্দা আব্দুল গফুর মিয়ার বসতভিটা ও ঘরবাড়ি বিলীন হয়ে যায়। এতে পরিবারটি চরম বিপদের মুখে পড়ে। বিষয়টি জানতে পেরে সিরাজদিখান উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় নেতৃবৃন্দ দুর্গত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পুনর্বাসনে সাধ্যমতো সহায়তার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব খিজির আব্দুস সালাম এবং সিরাজদিখান উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব ওয়াসিম মিয়া। এছাড়াও স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও ঈমানী দায়িত্ব। তাঁরা সমাজের বিত্তবান ও প্রশাসনের প্রতিও ক্ষতিগ্রস্ত এই পরিবারের পুনর্বাসনে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান।