
সিরাজদীখান প্রেসক্লাবের নৌভ্রমণ অনুষ্ঠিত
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক আনন্দঘন নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৯ মে) দিনব্যাপী মাদারীপুরের শিবচর সংলগ্ন পদ্মা নদীতে এ আয়োজন করা হয়।
নৌভ্রমণে উপস্থিত ছিলেন সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, এসআই মোহাম্মদ ইমরান খান, শিবচর থানার এসআই মো. রাসেল মিয়া, শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ খান এবং প্রেসক্লাবের সদস্য নাছির উদ্দীন, হাবিবুর রহমান, আরিফ হোসেন হারিছ, রিয়াজ মাহমুদ মান্নান, আনিসুর রহমান নিলয়, ইসমাইল খন্দকার, আব্দুল আওয়াল আশিক, গোপাল দাস, বিশ্বজিৎ, কৌশিক মন্ডল, লিপু, আরাফাত ভূইয়া শান্তসহ অন্যান্য সদস্যরা।
সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল বলেন, নৌভ্রমণ যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে প্রকৃতির কাছাকাছি যাওয়ার এক অনন্য সুযোগ। নদীমাতৃক বাংলাদেশে ঢেউয়ের শব্দ আর সূর্যাস্ত দেখার আনন্দ অপরিসীম। এটি মন ভালো করার পাশাপাশি সহকর্মী ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অন্যতম সেরা মাধ্যম।
পদ্মার বুকে জলকেলি ও দুপুরের মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নৌভ্রমণের সমাপ্তি ঘটে।