1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে ভারতের আগ্রাসন বন্ধ এবং মসজিদ ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

সিরাজদিখানে ভারতের আগ্রাসন বন্ধ এবং মসজিদ ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

সিরাজদিখান প্রতিনিধি, নাজমুল ইসলাম :

আজ রোজ শুক্রবার জুম্মার নামাজের পর সিরাজদিখানের মৃধা বাড়ি বাইতুর মামুর জামে মসজিদের সামনে ভারতের আগ্রাসন বন্ধ, ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও এ দেশে সংখ্যালঘুদের নির্যাতনসংক্রান্ত ভারতীয় মিডিয়ায় লাগাতার মিথ্যা সংবাদ প্রচার, ভারতে মুসলিম নির্যাতন,মসজিদ ভাঙ্গচুর,ভারতিয় বর্ডারে বাংলাদেশের নাগরিক হত্যার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি  করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে ভারতীয় সাম্প্রদায়িক আধিপত্য, ইসলামবিরোধী কার্যকলাপ এবং ফ্যাসিবাদী দলের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।এবং ভারতীয় পন্য বয়কটের আহবান করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বাবরি মসজিদ ভাঙার মাধ্যমে মুসলিম ধর্মীয় স্থাপনা ও সংস্কৃতির ওপর যে আঘাত আনা হয়েছে, তা শুধু ভারতের নয়, পুরো মুসলিম বিশ্বে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে।” তারা ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতন, বৈষম্য এবং সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে উচ্চকণ্ঠ তুলেন।

 

বক্তারা আরও বলেন, “ভারতে মুসলিমদের ধর্মীয় অধিকার হরণ এবং তাদের ওপর অত্যাচার বন্ধ না হলে, এর বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী প্রতিবাদ গড়ে তোলা হবে। মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধ্বংস করার যেকোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।”

 

এ মানববন্ধনটি সম্পূর্ণভাবে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে আয়োজিত হয় এবং শান্তি, সম্প্রীতি ও ইসলামের সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন তারা।

 

এ সময় তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধনটি শেষ করেন। এখানে উপস্থিত ছিলেন, ধর্মীয় নেতা-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park