1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গাজাসহ গ্রেফতার, দল থেকে বহিস্কার!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত
বাংলাদেশ বার্তা
বাংলাদেশ বার্তা

সিরাজদিখানে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গাজাসহ গ্রেফতার, দল থেকে বহিস্কার!

সিরাজদিখান প্রতিনিধিঃ

১০০ গ্রাম গাজাসহ সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সে রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত শামছুল হক মোল্লার ছেলে। গত শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। যার নং-১২।এদিকে গত ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মুন্সিগঞ্জ জেলা শাখার ১নং যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনৈতিক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এনে সোহেল মোল্লাকে সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। বহিষ্কৃত নেতা সোহেল মোল্লার অপকর্মের দায় দল নেবেনা মর্মে উল্লেখ করে শ্রমিকদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নেতাকর্মীদের প্রতি নিদের্শনা দেওয়া হয়।সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লাকে গাজসহ গ্রেফতার ও তার বিরুদ্ধে মামালা দায়েরের পর আদালতে সোপর্দের বিষয়টি সিরাজদিখান থানা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park