1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে ১১৬টি মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দূর্গোৎসব!

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা bangladeshbarta71

 

সিরাজদিখান প্রতিনিধিঃ  আগামী ৯ অক্টোবর বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই দুর্গা পুজাকে সামনে রেখে কাদামাটি আর খড়-কুটো দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছের কারীগররা। কাদামাটি আর খড় কুটোয় প্রতিমা তেরিতে কোন কমতি রাখছেন না তারা।নিখুঁতভাবে কাজ ফুটিয়ে তুলতেই সর্বোচ্চ মনোযোগ শিল্পীদের। গত বছর সিরাজদিখান উপজেলার ১২৬ টি পুজা মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হলেও এ বছর উপজেলার ১৩ টি ইউনিয়নে ১১৬টি মন্ডপে শারদীয় দূর্গাপূজার আয়োজন করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব আগামী ৯ অক্টোবর বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে পাঁচদিনের এ দুর্গোৎস। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রতিমা তৈরির কারিগরদের এমন ব্যস্ততা লক্ষ করা গেছে। কারিগরদের সুনিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে এক একটি প্রতিমা। পরম যত্নে তৈরি করা হচ্ছে দেবী দুর্গা,সরস্বতী, লক্ষী, কার্তিক, গণেশ, অসুর ও শিবের প্রতিমা। প্রতিমা তৈরির কারিগরদের সাথে কথা বলে জানা যায়, প্রতিমার শারিরীক গঠন তৈরি শেষ হলে রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে প্রতিমার অবয়ব। ফুটিয়ে তোলা হবে নাক-চোখ-মুখ। সপ্তাহ খানেকের মধ্যেই তৈরি করা দূর্গার প্রতিমা সমূহে রংতুলির আচড়ের মধ্য দিয়ে সম্পূর্ণ রূপে সু-সজ্জিত করা হবে বলেও জানান তিনি।সিরাজদিখান উপজেলার পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জ্ঞান দীপ ঘোষ জানান, ১৪ টি ইউনিয়নের ১৩টি ইউনিয়নে ১১৬টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। যা গতবছরের তুলনায় ১০ টি কম। বালুচর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোক না থাকায় সেখানে কোন পূজামন্ডপ নেই। এ বছর চিত্রকোট ইউনিয়নে ২২ টি পূজামন্ডপ, শেখরনগর ১৬টি, রাজানগর ১০টি, কেয়াইন ২০টি, বাসাইল ৪টি, রশুনিয়া ১০টি, ইছাপুরা ৪টি জৈনসার ৬টি, মধ্যপাড়ায় ৪টি, লতব্দী ৪টি, মালখানগর ১১ টি, বয়রাগাদী ৪টি এবং কোলা ইউনিয়নে ১টি পূজামন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। উৎসাহ উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণ ভাবে পুজা উদাযাপনের লক্ষে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিটিং করেছি। তারা পুজার নিরাপত্তার দিক দিয়ে যথেষ্ঠ কঠোর ভুমিকার আশ্বাস দিয়েছেন। সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসব নিয়ে প্রতিটি পাড়া-মহল্লায় চলছে সাজসাজ রব। পূজার আনন্দকে ভাগাভাগি করে নিতে পূজারি থেকে শুরু করে কর্মব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। সিরাজদিখান থানার (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘এবার যেকোন অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে প্রতিমা তৈরী থেকে শুরু করে দুর্গা বিসর্জন পর্যন্ত স্বেচ্ছাসেবী টিমসহ প্রশাসনিক নজরদারী জোরদার করার পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে। প্রতিটি পূজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে কথা হয়েছে। বিভিন্ন পূজামন্ডপে আনছার, পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং প্রতিটি পূজামন্ডপে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পুলিশ সার্বক্ষণিক টহল ব্যবস্থাও জোরদার করা হবে।’

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park