
শোভন সারোয়ার
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নবগঠিত সামাজিক সংগঠন ‘সিরাজদিখান ব্লাড ব্যাংক’-এর ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও শতভাগ সেবামূলক প্রতিষ্ঠান, যা মানবতার সেবায় রক্তদান কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করবে।
গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মিলন হাওলাদার এর সাক্ষরিত কমিটি অনুযায়ী সভাপতি নির্বাচিত হয়েছেন ইকরামুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রমজান শেখ।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মহিউদ্দিন হাওলাদার, মারুফ হাসান, আনিকা ইসলাম অদিতি, মেহেদি হাসান মিদুল, মো. শান্ত ভূঁইয়া, রাহাত হাওলাদার ও মো. নূরআলম শেখ।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন নাজিম শেখ, হাসনাহেনা আফরিন শম্পা, সাদিয়া ইসরাত ও সিজান খান।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সাংগঠনিক সম্পাদক: কাজী নাজমুল ইসলাম রূপম,
সহ-সাংগঠনিক সম্পাদক: মো. রাব্বি হোসেন ও মোঃ আবু সাঈদ,
কোষাধ্যক্ষ: মো. মাহমুদ হাস হাসান,
সহ-কোষাধ্যক্ষ: মাহিম শেখ,
দপ্তর সম্পাদক: রিয়াদ শেখ,
সহ-দপ্তর সম্পাদক: সিহাব আহমেদ,
রক্ত বিষয়ক সম্পাদক: মো. অনন্ত দেওয়ান,
সহ-রক্ত বিষয়ক সম্পাদক: অনিমা ইসলাম,
প্রচার সম্পাদক: মারিয়া মিমি এবং
সহ-প্রচার সম্পাদক: জাহিদা ইসলাম।
প্রতিষ্ঠাতা পরিচালক মো. মিলন হাওলাদার বলেন, “আমাদের লক্ষ্য সিরাজদিখানসহ পুরো মুন্সিগঞ্জ জেলায় জরুরি সময়ে রক্তের অভাব দূর করা। সেবাই আমাদের ধর্ম।”
সিরাজদিখান ব্লাড ব্যাংক মানবতার কল্যাণে নিবেদিত একটি তরুণ নেতৃত্বনির্ভর প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই স্থানীয় তরুণদের মধ্যে সাড়া ফেলেছে।