
হাসির কৌতুক
রুনা আক্তার, বিএসসি
পাতিলঝাঁপ, নবাবগঞ্জ, ঢাকা।
(১)
বউ : বলছি এই জামাকাপড় গুলো একটু কেচে দাও তো।
স্বামী : আমি উকিলের বাড়ি যাচ্ছি, আমার ডিভোর্স চাই।
………….(স্বামী ফেরার পর )
বউ :কি ব্যাপার? কথা হলো উকিলের সাথে?
স্বামী : গিয়ে দেখি উকিল বাসন মাজছে।
দাও জামাকাপড় গুলো কেচে দিচ্ছি।
(২)
চোর : আপনার মোবাইল আপনি নিয়ে যান। আর দৌঁড়াতে পারছি না হাঁপিয়ে গেছি।
মালিক : ও কথা মুখেও আনবি না হারামজাদা। এই মোবাইল এর জন্য আমার মেয়ের পড়াশোনা হচ্ছে না।
চোর : তাহলে আপনে আমার পিছু পিছু দৌড়াচ্ছেন কেন?
মালিক : হেডফোন আর চার্জারটা নিয়ে যা। মোবাইল চার্জ দিবি কিভাবে?
চোর : বেহুঁশ……..
(৩)
ডাক্তার : অবস্থা খারাপ। রোগীকে আরও আগে আনতে পারোনি?????
রোগীর বন্ধু : এক্সিডেন্ট ই করলো ১০ মিনিট আগে। আমি ১ ঘন্টা আগে আনবো কিভাবে?
(৪)
কেউ রাতে করে, আবার কেউ কেউ দিনেও করে। কেউ টানা ৩০ মিনিট করে, কেউ কেউ আবার ১ ঘন্টাও করে।কেউ আবার রাতভর ও করে।
-বলছিলাম এভাবেই তো মানুষ মোবাইল চার্জ করে।