1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১৫ই আগষ্টের শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে গিয়ে সিরাজদিখানের ৩ নেতা ছাত্র জনতার হামলার শিকার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪৫৩ বার পঠিত

১৫ই আগষ্টের শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে গিয়ে সিরাজদিখানের ৩ নেতা ছাত্র জনতার হামলার শিকার!

সিরাজদিখান প্রতিনিধিঃ

ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার ৪৯তম বার্ষিকী পালন ও শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মহসিন রেজা, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য আহসার কবীর শিশির ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমআর তালুকদার বাবু। এর মধ্যে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মহসিন রেজার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মহসিন রেজার ছোট ভাই মুঠোফোনে ঢাকায় একটি হাসপাতে মহসিন রেজার চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি আইসিইউতে আছেন মর্মে সাংবাদিকদের জানিয়েছেন। অপর দুই জনের মধ্যে আহসার কবীর শিশিরকে ঢাকার কাকরাইলের ইসলামী হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে ও এমআর তালুকদার বাবুৃ সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে তার নিজ বাড়ীতে অবস্থান করছেন।

ঘটনার বিবরণে জানা যায়, ১৫ই আগষ্ট বৃহস্পতিবার ফজর নামাজের পর সিএনজিতে করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার ৪৯তম বার্ষিকী পালন ও শ্রদ্ধা জানাতে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু বাসভবনে যান সিরাজদিখান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মহসিন রেজা, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য আহসান কবীর শিশির ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমআর তালুকদার বাবু। সকাল সাড়ে ৭ টার দিকে সেখানে ছাত্র জনতার নানা প্রশ্নের মুখে পরেন এবং সেখানে কেন গিয়েছেন এমন প্রশ্নের যথাযথ জবাব না দেওয়ায় তারা তিনজন বর্বর হামলার শিকার হন। এসময় মহসিন রেজা,আহসার কবীর শিশির ও এমআর তালুকদার বাবু মাথায় গুরুত্বর কাটা রক্তাক্ত জখনসহ ও শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম ও হাড় ভাঙা জখম প্রাপ্ত হন। পরে এক পর্যায়ে গুরুত্বর রক্তাক্ত তিনজনকে সেনা সদস্যদের হাতে তুলে দেওয়া হলে তাদের শাররীক অবস্থা বিবেচনায় চিকিৎসার জন্য সেনা সদস্যদের পক্ষ থেকে বলা হয়। এদিকে সিরাজদিখান থেকে নিয়ে যাওয়া সিএনজি চালক তাদের তিনজনকে লক্ষ রেখে সেনা সদস্যদের কাছাকাছি গেলেওই সিএনজিতে তাদের উঠিয়ে দেওয়া হয়। পরে সিএনজি চালক তাদের তিনজনকে সিরাজদিখানে পৌছে দেন। এরপর তাদের তিনজনের মধ্য থেকে মহসিন রেজা ও আহসান কবীর শিশিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় ও এমআর তালুকদার বাবু স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিন নেতার উপর হামলার ঘটনাকে চরম বর্বরতার সাথে তুলনা করেছেন সিরাজিদখান উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও হামলায় আহতদের পরিবারের সদস্যরা।

 

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park