1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফেনীর বণ্যা কবলিত এলাকার বানভাসী মানুষের পাশে দাড়ালো এইচ নূর ফাউন্ডেশন!

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৯৬ বার পঠিত

ফেনীর বণ্যা কবলিত এলাকার বানভাসী মানুষের পাশে দাড়ালো এইচ নূর ফাউন্ডেশন!

সিরাজদিখান প্রতিনিধিঃ

ফেনীর বন্যা কবলিত এলাকার বানভাসী মানুষের পাশে দাড়ালো সমাজ সেবা মূলক সামাজিক সংগঠন এইচ নূর ফাউন্ডেশন। “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” এমন চিন্তাচেতনায় উদ্বুদ্ধ হয়ে ও আল্লাহে সন্তুষ্টির উদ্দেশ্যে বানভাসী মানুষের পাশে দাড়াতে সংগঠনটির নিজস্ব অর্থায়নে শুক্রবার দুপুরে ফেনীর পশুরাম উপজেলার ফয়জুল উলূম ত’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। পরে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এএনএম হুমায়ুন কবীর সাগরের নেতৃত্বে একই দিন বিকালে একই উপজেলা পরশুরাম, চিতুলিয়ার বিভিন্ন এলাকার বন্যা কবলিত ৫ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, পেয়াজ, সোয়াবিন তৈল, হলুদ গুড়ো, মড়িচ, গুড়ো, ওরস্যালাইন, নাপা সিরাপ, নাপা ট্যাবলেট,মোমবাতি ও দিয়াশলাই,ফ্যামিলি সাইজ ব্রেড,টোষ্ট বিস্কুটসহ বাচ্চাদের বিভিন্ন ঔষধ প্যাকেটে করে বিতরণ করা হয়। এতে এইচ নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুখন চৌধুরীসহ সংগঠনের স্বেচ্ছাসেবী অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। এর আগে গত গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিতে বাসযোগে ত্রান সামগ্রী, ঔষধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হন সংগঠনের সদস্যরা। পরে সেখানে পৌছে শুক্রবার ভোরে ফেনীর দাগনভুইয়া এলাকার ১ শতাধিক মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণের মধ্য দিয়ে বানভাসী মানুষের পাশে দাড়ানোর মহৎ কার্যক্রমের সূচনা করা হয়।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park