1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় মহাসম্মেলন বাস্তবায়নে সংবাদ সম্মেলন।

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বার পঠিত

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় মহাসম্মেলন বাস্তবায়নে সংবাদ সম্মেলন
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় মহাসম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন  করেছে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী। শনিবার সকাল ১০টায় সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী বলেন, প্রিয় সাংবাদিক বন্ধুগন। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ৩০ অক্টোবর রোজ বুধবার ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন কুচিয়ামোড়া কলেজ মাঠে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে জাতীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ্ সংগঠনটির মুহতারাম আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দা.বা. এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের উপস্থিতির কথা রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগন। কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিতব্য এই জাতীয় মহাসম্মেলন জনসমুদ্রে পরিনত হবে, ইনশাআল্লাহ। সর্বস্থরের মুসুল্লী ও তাওহিদী জনতার মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। 
জাতির বিবেক সাংবাদিক বন্ধুগন। উক্ত মহাসম্মেলন উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি যেমন মাঠ প্রস্তুত, দাওয়াতী কার্যক্রম ও অন্যান্য কার্যাবলী চলমান রয়েছে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সম্মেলনে অংশগ্রহন করার জন্য আহ্বান করছি। পাশাপাশি আইনশৃংঙ্খলা বাহিনি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার দায়িত্বশীলদের সবধরনের সহযোগিতা কমনা করছি। 
এসময় উপস্থিত ছিলেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ক্যাশিয়ার মুফতি নিয়ামত উল্লাহ, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার সভাপতি মাওলানা আহামদ্দুলাহ খান, সিনিয়র  সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান, সিরাজদিখান উপজেলার সভাপতি মাওলানা শেখ আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক মুফতি আবু শাহাদাত খান, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আহাদ, কেন্দ্রীয় দায়ী মাওলানা আবু ইউসুফ প্রমুখ।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park