1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি পুনরায় নির্বাচিত হলেন জাতিসংঘের নজরুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পঠিত

ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি পুনরায় নির্বাচিত হলেন জাতিসংঘের নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জাতিসংঘের (অব.) আইসিটি কর্মকর্তা নজরুল ইসলাম।
তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে পুনরায় নির্বাচিত হন।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের পরিচালনায় ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ সদস্য সাইয়্যেদুল বাসারের প্রস্তাবে নজরুল ইসলামকে সভাপতি হিসেবে সমর্থন করেন
সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন।
পরে ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ পরিষদের অনলাইন গ্রুপে পুলের মাধ্যমে সভাপতি হিসেবে নজরুল ইসলাম সর্বোচ্চ সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হন। কেন্দ্রীয় পরিষদের মাধ্যমে তাকে দুই (২০২৫-২৭) বছরের
জন্য সাধারণ পরিষদের সভাপতি ঘোষণা করা হয়।

এছাড়া পৃষ্ঠপোষক পরিষদ, উপদেষ্টা পরিষদ, স্থায়ী পরিষদ, কেন্দ্রীয় পরিষদ, স্থানীয় পরিষদ, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যদের সমন্বয়ে ২০০ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়েছে।

সাধারণ পরিষদের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মো. আবজল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক ডিএম মাহফুজুর রহমান, সুসাহিত্যিক মো. শাহজালাল (বাউল সাজু), বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা (পিএসএম), মেজর মো. সিফাতুল আলম, জাতীয় অর্থপেডিক হাসপাতালের (ঢাকা পঙ্গু হাসপাতাল) সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খাঁন, দৈনিক আমার দেশ পত্রিকার মফস্বল বিভাগের সাব এডিটর মোস্তাফিজ বুলবুল, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ, সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর কন্যা আজমা চৌধুরী, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি হমায়ুন কবির সাগর, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, ইমপ্রেস গ্রুপের শহীদুল ইসলাম এফসিএমএ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রভাষক মো. ইজাজ খান, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মোক্তার হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি শাহানা আফরোজ, উত্তর রাংগামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমানউল্লাহ, সমাজসেবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মরতুজা আল আশরাফি, নারী উদ্যাক্তা সানজীদা হায়াত দীপা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী জাপান প্রবাসী নূরুল ইসলাম খান, আমানা গ্রুপের জিএম (ফিনান্স এন্ড একাউন্ট) রফিকুল ইসলাম, জাহানারা আক্তার সুমী,  মালখানগর কলেজের প্রভাষক মোবারক হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রভাষক প্রভাষক সাজ্জাদ খান প্রমুখ।

ঝিকুট ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম সাধারণ পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি ফাউন্ডেশনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো এবং সকল সদস্যদের নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই।”

উল্লেখ্য, ঝিকুট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এই নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park