1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবীতে বিক্ষোভ, সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩২ বার পঠিত

সিরাজদিখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবীতে বিক্ষোভ, সমাবেশ অনুষ্ঠিত

সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান উপদেষ্টা মাওলানা ওবায়দুল্লাহ হক, উপজেলা সভাপতি হাজী মো. হানিফ শেখ, সহ-সভাপতি হাজী রুহুল আমিন ব্যাপারী, হাজী মো. নজরুল ইসলাম, সেক্রেটারি মো. বুলবুল দেওয়ান, যুগ্ম-সেক্রেটারি মো. বিপ্লব হোসেন জসিম, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ যুব আন্দোলন সভাপতি শেখ মো. আলমগীর, সহ-সভাপতি আওলাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি সিয়াম ভুইয়া উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ৫ দফা দাবী অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়ন করতে হবে। ১. জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ২. পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। ৩. জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। ৪. স্বৈরাচারী শক্তির দোসর ১৪ দলীয় জোটকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। ৫. দেশের রাজনৈতিক অঙ্গন থেকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির পরিবেশ চিরতরে বন্ধ করতে হবে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park