
সাঁইরাজ
একাদশ শ্রেণি,
ব্যবসায় শিক্ষা বিভাগ
বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ
যাদের রক্তে স্বাধীন হলো দেশ
তাঁদের হচ্ছে যে মান-হানী,
শত্রু নহে, নিজ সন্তানেরা
কাঁদায় মা-জননী।
ত্রিশ লক্ষ জানের বিনিময়ে
পেলাম মোরা এই দেশ,
কোথায় শ্রদ্ধা? কোথায় মোহ ?
যেন তারা হয়েছে নিরুদ্দেশ।
রক্ত-জীবন দিয়ে দেশ
স্বাধীন করলো যারা,
শিশু-কিশোর-রা চিনে না তাদের
এই বীরশ্রেষ্ঠ কারা ?
ভাষার জন্য জীবন গেল
গেল যে কত প্রাণ,
নবীনযুগ এর তরুণেরা
কোথায় দিল তাদের মান?
শহীদ হয়েছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান
সবাই নির্বিশেষে,
মনুষত্ব হারিয়ে আজ
জাত নিয়ে লড়াই এই দেশে।
হত ভাগা মোরা
হত ভাগা এই দেশ,
এমন দেশের সংকল্পে বাঁচি
যেখানে রইবে না কোনো বিদ্বেশ।
আর কতকাল রক্ত দিবো
আর কত প্রতিঘাত,
আর কতকাল করবো মোরা
লাঠি হাতে প্রতিবাদ।
এ দেশ আমার, এ দেশ তোমার,
করিবো আদায় অধিকার।
যায় যাবে যাক প্রাণ,
এ দেশ মোদের অহংকার।