
-সবুজ সাথী-
কতটুকুই বা ভাল আছি,
খবর নেওয়ার মত এমন-
আছে কি! আমার কেউ?
বুকে আমার কষ্টের শিখা-
নয়নে জলের ঢেউ।।
তবুও কোন অভিযোগ নেই-
নেই কোন অভিমান,,
নিশুতি রাতে জানালার ধারে-
গুনগুনি গাই বিরহের গান।।
কেবল শান্তনা এতটুকুই পাই-
জোনাকিরা রয় পাশে,,
শিশির ভেজা সবুজ ঘাস-
অবলীলায় হাসে।।