
পশ্চিম শিয়ালদী যুব সমাজের উদ্যোগে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশে পশ্চিম শিয়ালদী যুব সমাজের উদ্যোগে “নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমির হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওয়াসিম চৌধুরী। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে। প্রতিদিন রাতের ম্যাচগুলো ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আয়োজক কমিটি জানায়, সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে পুরো টুর্নামেন্ট সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।