1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কাহারোল-পূর্ণভবা নদীতে কচুরিপানার স্তূপে পানির প্রবাহ ব্যাহত, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল ও বীরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত পূর্ণভবা নদীতে বিপুল পরিমাণ কচুরিপানা জমে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কাহারোল এলাকার বেলি ব্রিজের নিচে কচুরিপানার স্তূপ জমে নদীর বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর বিভিন্ন স্থানে কচুরিপানা আটকে থাকায় পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এবং নদীতে মৃত পশু-পাখি ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা জমে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদী পরিষ্কার না করায় কচুরিপানা জমে পানির প্রবাহ কমে গেছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হয়েছে। দুর্গন্ধে নদীর আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা মৌসুমে এ অবস্থার আরও অবনতি হতে পারে। নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত থাকায় জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন তারা। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে সচেতন মহল ও এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা নদী থেকে কচুরিপানা, মৃত প্রাণী ও জমে থাকা আবর্জনা দ্রুত অপসারণের দাবি জানান। তাদের মতে, কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে, দুর্গন্ধ দূর হবে এবং জনদুর্ভোগ কমবে।

পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সুত্র: দি: নিউজ  ২১ মে, ২০২৬খ্রি:
Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park