1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মাদক ও অনলাইন জুয়া থেকে তরুণদের ফেরাতে উত্তর তাজপুরে জমজমাট ফুটবল ম্যাচ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৫২ বার পঠিত

​সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সময়ের তরুণ ও যুব সমাজকে অনলাইন জুয়া এবং মাদকের মরণছোবল থেকে দূরে সরিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে এই ব্যতিক্রমী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
​স্থানীয়রা জানান, এই খেলা কোনো হার-জিত বা প্রতিযোগিতার জন্য ছিল না। মূলত যুব সমাজকে স্মার্টফোনের আসক্তি ও অপসংস্কৃতি থেকে মুক্ত করে মাঠমুখী করার একটি সচেতনতামূলক প্রয়াস ছিল এটি। উত্তর তাজপুর যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে এই চমৎকার ক্রীড়া উৎসব সফলভাবে সম্পন্ন হয়। সুন্দর ও সময়োপযোগী এই আয়োজনের জন্য অংশগ্রহণকারী খেলোয়াড়েরা উত্তর তাজপুর যুব সমাজকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
​উক্ত ম্যাচে প্রধান আকর্ষণ হিসেবে মাঠে নেমেছিলেন রশুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্যামল কাজী, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান হাওলাদার, হাজী মোহাম্মদ শাহ আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোতাহার হোসেন, আমজাত হোসেন, কামাল হোসেন, । ৪৫ বছরের ঊর্ধ্বের এই প্রবাসী মনির হোসেন ব্যবসায়ী রাসেল হাওলাদার ও নুরু সহ রাজনৈতিক ব্যক্তিত্ব মাঠে নেমে দীর্ঘক্ষণ ফুটবল খেলেন। বয়সের বাধা পেরিয়ে তাঁর এই মাঠে নামা এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করার বিষয়টি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
​খেলোয়াড় ও স্থানীয় সচেতন মহল জানান, আজকের দিনে যুব সমাজ যখন অনলাইন গেম, জুয়া আর মাদকের দিকে ধাবিত হচ্ছে, তখন উত্তর তাজপুর যুব সমাজের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজ থেকে অন্ধকার দূর করতে প্রতিটি এলাকায় এমন মাঠমুখী আয়োজনের বিকল্প নেই।
​খেলা শেষে আমন্ত্রিত অতিথি ও আয়োজকেরা তরুণদের নিয়মিত মাঠে এসে খেলাধুলা করার এবং সুস্থ ধারার সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। জমজমাট এই ফুটবল ম্যাচটি উপভোগ করতে স্থানীয় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

​

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park