1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে ‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’-এর প্রধান কার্যালয় উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সিগঞ্জ):

“মানুষ মানুষের জন্য; মানবতাই সেবা”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজদিখানে মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠনের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া বাজারে ইসলামী ব্যাংকের নিচতলায় অবস্থিত কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে এ উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার সদস্যসহ এলাকার নবীন-প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর মানবিক সমাজ গড়ে তোলাই সংগঠনটির মূল উদ্দেশ্য।

​সংগঠনটির চারজন প্রতিষ্ঠাতা হলেন—মধ্যপাড়ার মো. নাজমুল ইসলাম, মালখানগর ইউনিয়নের হাফেজ কাউসার মাহমুদ, কলমা ইউনিয়নের শেখ মো. রোমান এবং স্বর্ণগ্রামের মো. জসিম হালদার। তাঁদের সম্মিলিত উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার সদস্যদের সাথে নিয়ে সংগঠনটি মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

​সংগঠনটি মূলত স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা সেবা, অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে জরুরি ত্রাণ প্রদান ও উদ্ধার কার্যক্রম, বৃক্ষরোপণ, কর্মসংস্থানে সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। পাশাপাশি সংগঠনের সদস্যদের যেকোনো বিপদে পারস্পরিক সার্বিক সহযোগিতার উদ্যোগও রয়েছে।

​সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবার মানসিকতা, সামাজিক দায়বদ্ধতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাও তাঁদের অন্যতম মূল উদ্দেশ্য। নতুন কার্যালয়টি চালুর ফলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং মানবিক উদ্যোগগুলো বাস্তবায়নে নতুন গতি সঞ্চারিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

​সংগঠনটিকে একটি কার্যকর ও সমৃদ্ধ মানবসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে মুন্সিগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন প্রতিষ্ঠাতা ও স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবকবৃন্দ।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park