1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলে তামিমের অনন্য রেকর্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ বার পঠিত

দীর্ঘদিন পর বাইশ গজে ফিরে শুরুটা মন্দ হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের । মাঝপথে খেই হারালেও চট্টগ্রাম পর্বের শুরুটা দারুণ হয়েছে ফরচুন বরিশালের অধিনায়কের । দলকে জেতানোর পাশাপাশি ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দেশসেরা এই ব্যাটার। ঢাকার বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য এক র্কীতি গড়েছেন তিনি ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একশ ছক্কা হাঁকানোর দারুণ এক রেকর্ড গড়েন তামিম। ফরচুন বরিশালের অধিনায়ক ঢাকার বিপক্ষে ৪৫ বলে ৭১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। যেখানে ছিল সাতটি চার ও চারটি ছক্কার মার। অবশ্য, এই ম্যাচ খেলতে নামার আগে তামিমের ছয় ছিল ৯৯টি। তার মোট ছক্কা এখন ১০৩টি। তামিমের আগে বিপিএলে ১০০ ছয় মারার রেকর্ড পূর্ণ করেন কেবল একজনই। তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। বিপিএলে ৫২ ম্যাচ খেলা এই তারকা ছক্কা হাঁকিয়েছেন মোট ১৪৩টি।

তামিমের পরেই অবশ্য সমান ৯৭টি করে ছক্কা নিয়ে অবস্থান করছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ হাঁকিয়েছেন ৯৫টি ছক্কা। আর সাকিব আল হাসান হাঁকিয়েছেন ৮৫টি ছক্কা। সবার সামনেই সুযোগ থাকছে এবারের বিপিএলে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করার।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park