1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় স্বাধীনতা দিবসের নামে নির্বাহী কর্মকর্তার চিঠি ইস্যু করে চাঁদাবাজি

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২০৯ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় স্বাধীনতা দিবসের নামে নির্বাহী কর্মকর্তার চিঠি ইস্যু করে চাঁদাবাজি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে চিঠি ইস্যু করে মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) ২০২৪ উপলক্ষে লোহাগড়া-লক্ষীপাশা বাজারের বিভিন্ন হোটেল ও মিষ্টান্ন ভান্ডার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সাবেক (সদ্য বদলি হওয়া) উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস এর নামে চিঠি বিতরণ করে বাধ্যতামূলক ৪/৫ হাজার টাকা করে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারি মো. শরিফুল ইসলাম বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার ও হোটেলে গিয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের এর নামে ইস্যু করা একটি চিঠি দিয়ে বিভিন্ন পরিমানে চাঁদা দাবি করছেন।
ব্যবসায়ীরা আরো বলছেন, এরকম চাঁদা নিতে আমরা আগে পরে কখনো কোনদিন দেখিনি। কিন্তু এবছর স্বাধীনতা দিবসের কথা বলে আমাদের কাছ থেকে বাধ্যতামূলক চাঁদা দাবি করা হচ্ছে। যা আমাদের সাধ্যের বাইরে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চাই, এটা কি সরকারি নির্দেশনা আছে?
লক্ষ্মীপাশা বাজারের সুস্বাদু হোটেলের মালিক, সনাতন কুমার কুন্ডু, রোউফ মিষ্টান্ন ভান্ডরের মালিক নিজাম উদ্দিন শেখ , মোল্লা সুইটসের মালিক মোহাম্মদ মনির আহমেদ ও মুসলিম সুইটসে্র মালিক, মো. মফিদুল ইসলাম বলেন, এখন রমজান মাস। এমনিতেই আমাদের বেচাকেনা কম। উপজেলা নির্বাহী অফিস থেকে আমাদেরকে একটা চিঠি দিয়ে জোরপূর্ব টাকা দাবি করা হচ্ছে। আমরা ব্যবসা করি বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালত মোবাইল কোট’ পরিচালনা করে আমাদেরকে জরিমানা করেন। এ সমস্ত ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে আমরা অনেক সময় বাধ্য হয় টাকা দিতে। অথচ এরকম কোন নিয়ম সরকার থেকে নেই বলে আমাদের ধারণা। কিন্তু তিনারা কি জন্য এটা করছেন আমাদের জানা নেই।
এ বিষয়ে অফিস সহকারী মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রতিবছরই আমাদের ২৬ মার্চ বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় চিঠির মাধ্যমে দাওয়াত করতে হয়। সেই দাওয়াতের অংশ ছিল এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোই। কিন্তু কোন দোকানে বাধ্যতামূলক টাকার কথা বলা হয়নি। তবে খুশী হয়ে কেউ টাকা দিলে সেটা আমরা নিচ্ছি। বিষয়টি বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান অবগত আছেন।
এ বিষয়ে লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি ইবাদত শিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এভাবে চিঠি দিয়ে টাকা নেওয়ার কোন নিয়ম নেই। প্রতিবছর স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় আমরা নিজেদের মতো পালন করে থাকি। যদি নির্বাহী অফিসের কেউ এরকম করে থাকে, সেটা আইন বহির্ভূতভাবে করেছে। আমরা বাজারের যত দোকানদাররা আছে সবাইকে বলে দিব জোরপূর্বক কেউ টাকা নিতে আসলে যেন টাকা না দেয়া হয়।
এ ব্যাপারে লোহাগড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের চিঠির ব্যাপারে আমার জানা নেই। এরকম কোন নির্দেশনাও দেওয়া হয়নি। আমি বিষয়টি আমাদের অফিসের অফিস সহকারি শরিফুলের সাথে কথা বলে দেখছি।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park