1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালন

মো: রুবেল বেপারী, সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও তাবারক বিতরণের মধ্য দিয়ে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতাহার হোসেন, মুন্সিগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা বিএনপির ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ রাসেলের সঞ্চালনায় এসময় অতিথীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রীন্স নাদিম,মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুবদল নেতা এ,বি মঞ্জু, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার,উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রফিক, মোঃ মামুন,শাহাদাৎ হোসেন জয়,উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজীম আল রাজি, সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন, হিরনের খিলগাও এতিমখানা মাদ্রাসার মুহতামিম মাওলানা শরিফুল ইসলাম।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park