1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ইছাপুরায় জমজমাট চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট: বিশেষ অতিথির বক্তব্যে হাজী আমির হোসেন

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পঠিত

ইছাপুরায় জমজমাট চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট: বিশেষ অতিথির বক্তব্যে হাজী আমির হোসেন
​সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইছাপুরা চাইনিজবার ফুটবল প্রিমিয়ার লীগ’-এর ২য় সেমিফাইনাল ম্যাচ। সামাজিক সংগঠন ‘বন্ধুমহল ইছাপুরা’র উদ্যোগে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়। টুর্নামেন্টের এ গুরুত্বপূর্ণ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী হাজী মোহাম্মদ আমির হোসেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ আমির হোসেন বলেন, “আজকের তরুণ ও যুবসমাজকে স্মার্টফোনের অপব্যবহার, অনলাইন জুয়া এবং মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বাড়ায় না, তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনে।”
​তিনি আরও বলেন, এলাকার যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করতে এমন চমৎকার টুর্নামেন্ট আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ভবিষ্যতে তরুণদের যে কোনো গঠনমূলক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে নিজের সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আরশেদ আলী। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মো. অরিফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মো. শহিদুল ইসলাম জাহাঙ্গীর।
​এছাড়াও মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো. শামীম শেখ (রন্টু), মো. ইব্রাহিম অপু, মো. উজ্জ্বল, মো. আইয়ুব শেখ, মো. সগীর হোসেন, মো. সুবীর হাওলাদার, মো. সামসুল দেওয়ান, মো. ওয়াহিম দেওয়ান, মো. অলি হাওলাদার, মো. তারিকুল ইসলাম, মো. হাবিবুল্লাহ, মো. মিলন হাওলাদার, মো. মনির হোসেন (পনা) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​মাঠে দুই শক্তিশালী দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি দেখতে বিকেল থেকেই হাজারো দর্শকের ঢল নামে। খেলা শেষে বিশেষ অতিথি হাজী মোহাম্মদ আমির হোসেন অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park