1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে যুবদলের সভায় জেলা যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেনের হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫১ বার পঠিত

সিরাজদিখানে যুবদলের সভায় জেলা যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেনের হুঁশিয়ারি
​সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা যুবদলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আমজাদ হোসেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের কড়া প্রতিবাদ জানান।
​তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যাঁরা আমাদের মাননীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করতেছেন, তাঁরা সাবধান হয়ে যান। কোনোভাবেই নিজের দলের সুনাম নষ্ট করবেন না।” তিনি দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
​সিরাজদিখান উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান বক্তা ও বিশেষ অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন থানা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
​সভায় বক্তারা দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে থেকে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park