1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কীটনাশক ঢেলে গাছ নিধন, জমি দখলের অভিযোগে তোলপাড় সিরাজদিখান

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

কীটনাশক ঢেলে গাছ নিধন, জমি দখলের অভিযোগে তোলপাড় সিরাজদিখান

রাতারাতি শুকিয়ে গেল ফলজ-বনজ গাছ, আতঙ্কে পরিবার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা-এ কীটনাশক প্রয়োগ করে ফলজ-বনজ গাছ নিধন এবং জমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে এক চিহ্নিত ভূমিদস্যুর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করতে পরিকল্পিতভাবে গাছগুলোতে বিষ প্রয়োগ করা হয়েছে।

অভিযোগের তীর উপজেলার বালুচর ইউনিয়ন-এর চর খাসকান্দি (ডাইলাবাড়ী) এলাকার বাসিন্দা ফয়সাল (৩৫)-এর বিরুদ্ধে। এ ঘটনায় একই এলাকার বাসিন্দা হাজী মো. লোকমান হোসেন (৫৮), পিতা মৃত আক্কেল আলী ব্যাপারী, সিরাজদিখান থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, এসএ ৭৪ ও আরএস ১৭৩ নং দাগভুক্ত জমিটি ১৯৮৩ ও ১৯৯৫ সালে ক্রয়সূত্রে মালিকানা লাভ করেন লোকমান হোসেনের পরিবার। তাদের দাবি, পূর্বপুরুষদের সময় থেকে তারা শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন। তবে বেশ কিছুদিন ধরে অভিযুক্ত ফয়সাল ওই সম্পত্তি নিজের দাবি করে আসছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ ও থানায় মীমাংসাও হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সালিশের পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্প্রতি আবারও জমিটি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছে কীটনাশক প্রয়োগ করা হয়। এতে অল্প সময়ের মধ্যেই গাছগুলো শুকিয়ে যেতে শুরু করে। বহু বছরের যত্নে গড়ে ওঠা গাছগুলো এভাবে নষ্ট হয়ে যাওয়ায় পরিবারটিতে নেমে এসেছে হতাশা ও ক্ষোভ।

লোকমান হোসেন বলেন,
আমাদের কষ্টের গাছগুলো পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। আমরা প্রতিবাদ করলে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এখন পরিবার নিয়ে আতঙ্কে আছি।

এ বিষয়ে সিরাজদিখান থানা-র অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park