1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় সিরাজদিখানে দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৮১ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় সিরাজদিখানে দোয়া অনুষ্ঠিত

মো: রুবেল বেপারী, সিরাজদিখান মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে সিরাজদিখানের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশে শুক্রবার জুমার নামাজের পরে মসজিদগুলোতে তাদের জন্য দোয়া করা হয়। দোয়ায় অংশ নেন মসজিদে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিরা। এ সময় দেশ ও সর্বস্তরের মানুষের মঙ্গল কামনাও করা হয়।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিমের আয়োজনে উপজেলার কেয়াইন জামে মশজিদ জুমার নামাজের পর দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেয়াইন ইউনিয়ন বিএনপি নেতা তারা মিয়া দেওয়ান, হোসেন ভূইয়া, মোকশেদ ভূইয়া, আলী ইসলাম দেওয়ান, উপজেলা যুবদল সদস্য রহমত শেখ, মো. শাহ আলম, বাবু দেওয়ান, ফরহাদ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবক সহ-সভাপতি জিল্লুর রহমান, সাবেক প্রচার সম্পাদক আনিছুর রহমান দূর্যয় প্রমুখ।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park