
গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী পিয়াস গ্রেফতার.
উপজেলা প্রতিনিধি (গজারিয়া):মুন্সীগঞ্জের গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী পিয়াস সরকার’কে (৩৩) গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ বুধবার থানা পুলিশের বিশেষ অভিযানে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পিয়াস সরকার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে।
জানা যায়, পিয়াস সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, কিশোর গ্যাং তৈরিতেও রয়েছে তার একচ্ছত্র নেতৃত্ব। গজারিয়া ও মতলব উপজেলায় ছিনতাইকারী চক্রকে নিয়ন্ত্রণ করাসহ চাঁদাবাজি ও মাদক ব্যবসায় সব সময় সক্রিয়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকেই থানায় অভিযোগ করেছেন। উল্লেখ্য যে দ্বাদশ সংসদ নির্বাচনের পড় কাঁচি মার্কার সমর্থক সাবেক উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল তালুকদারকে হত্যার উদ্দেশ্যে বাম পায়ে আঘাত করে পা ভেঙ্গে ফেলে এই পিয়াস।